October 17, 2026, 10:22 am

মহেশপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মকলেচুর রহমান, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ পুরিয়া, মোট ৭০ গ্রাম গাঁজাসহ মোঃ আজিজুর রহমান রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে উপজেলার ১০ নম্বর নাটিমা ইউনিয়নের নস্তি শাকিল মোড় এলাকায় মহেশপুর-ভৈরবগামী পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় স্থানীয় বিকাশ দাসের বাড়ির সামনের সড়ক থেকে রিপনকে আটক করা হয়। পরে তাঁর পরিহিত ট্রাউজারের পকেটে সাদা পলিথিনে মোড়ানো ৪৩ পুরিয়া গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৩০০ টাকা। গ্রেপ্তার রিপন মহেশপুর উপজেলার সস্তা নতুনপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ২৯, তারিখ ১৬ অক্টোবর ২০২৬। পুলিশ জানায়, আসামির পিসিপিআর যাচাই সাপেক্ষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমরান আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার