October 15, 2026, 5:01 pm
শিরোনাম :
তালেব হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড আইনগত সহায়তায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সম্মতি, বিনা খরচে যাবেন ১০ হাজার বাংলাদেশি সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ ভেজাল বীজের আতঙ্কে হাতীবান্ধার চরাঞ্চলে দ্বিধায় ভুট্টাচাষিরা লামায় নিখোঁজ তিন কিশোরী পাঁচ দিন পর চট্টগ্রামে উদ্ধার কম রিডিংয়ে বিল তৈরি, কালীগঞ্জে ওজোপাডিকোর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ পটুয়াখালীতে প্রকল্পের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, দুদকের তদন্ত ফুলছড়িতে সার ডিলারশিপ নিয়ে তথ্য গোপন ও অপপ্রচারের অভিযোগ

তালেব হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড

শ্রী পবিত্র চন্দ্র দাস ব্যুরো চিপ বগুড়া 

বগুড়া শহরের আকাশতারা এলাকার ইট ও বালু ব্যবসায়ী আবু তালেব হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ায় দায়রা জজ (স্পেশাল) আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত দুই নাম্বার আসামি চাঁন মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

বাকি দুই আসামী ফিরোজ হোসেন ফোকরা ও বাপ্পারাজ ওরফে বাপ্পা পলাতক রয়েছে।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোঃ ফিরোজ হোসেন ফোকরা, মোঃ চাঁন মিয়া ও মোঃ বাপ্পারাজ ওরফে বাপ্পা।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৪ জুন বগুড়া সদর উপজেলার আকাশতারা মধ্যপাড়া এলাকায় ইট ও বালু ব্যবসায়ী আবু তালেবকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত তালেবের স্ত্রী রোকসানা বাদী হয়ে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।



ফেসবুক কর্নার