October 15, 2026, 3:24 pm
শিরোনাম :
আইনগত সহায়তায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সম্মতি, বিনা খরচে যাবেন ১০ হাজার বাংলাদেশি সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ ভেজাল বীজের আতঙ্কে হাতীবান্ধার চরাঞ্চলে দ্বিধায় ভুট্টাচাষিরা লামায় নিখোঁজ তিন কিশোরী পাঁচ দিন পর চট্টগ্রামে উদ্ধার কম রিডিংয়ে বিল তৈরি, কালীগঞ্জে ওজোপাডিকোর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ পটুয়াখালীতে প্রকল্পের অর্থ নিয়ে অনিয়মের অভিযোগ, দুদকের তদন্ত ফুলছড়িতে সার ডিলারশিপ নিয়ে তথ্য গোপন ও অপপ্রচারের অভিযোগ কোটচাঁদপুরে কথিত দেহব্যবসার অভিযোগে নারীসহ আটক ৫

আইনগত সহায়তায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রী আসাদুজ্জামানের

অভয়নগর প্রতিবেদক

 

আইনগত সহায়তার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ করার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমাতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে চিফ লিগ্যাল এইড অফিসারদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি কর্মকর্তাদের নিষ্ঠা, দক্ষতা ও জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমানো এবং বিচারব্যবস্থার প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা কর্মকর্তাদের পেশাগত জ্ঞান ও বিচারিক উপলব্ধিকে সমৃদ্ধ করবে। এতে ভবিষ্যতে আরও কার্যকর ও মানসম্মত রায় প্রদানে সহায়তা মিলবে। তিনি আরও বলেন, এ কার্যক্রমের সাফল্য মূল্যায়নে শুধু কার্যক্রম পরিচালনা নয়, অর্জিত ফলাফলও গুরুত্বপূর্ণ। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কার্যক্রমের অগ্রগতি ও অর্জনের ইতিবাচক চিত্র তুলে ধরার প্রত্যাশা জানান তিনি।

কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে মন্ত্রী বলেন, যানবাহন ও ছুটিসংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জাইকার অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রধান উপদেষ্টা তাকুরো ফুজিওকা এবং আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম। প্রথমবারের মতো আয়োজিত এ প্রশিক্ষণে ৩৩ জন চিফ লিগ্যাল এইড অফিসার অংশ নেন।



ফেসবুক কর্নার