October 2, 2026, 10:48 pm

চাটখিলে শ্বশুরবাড়িতে যুবকের মৃত্যু, ময়নাতদন্তে পাঠানো

শরাফত করিম সাউথ, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলের মোহন (৩২) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শ্বশুরবাড়িতে গিয়ে মারা গেছেন। তিনি চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ঈদা গাজী পাটোয়ারী বাড়ির নুরুজ্জামানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়িতে অসুস্থ হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা আনুমানিক ৭টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
মোহনের মরদেহ রাতে নিজ বাড়িতে নেওয়া হলে খবর পেয়ে চাটখিল থানার পুলিশ সেখানে যায়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফের নির্দেশে রাত আনুমানিক ৩টার দিকে এসআই মোসলেহ উদ্দিন মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠান। মোহনের শ্বশুর নবী উল্যাহ প্রকাশ চেয়ারম্যান। তার স্ত্রী মিতু এবং চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রের দাবি, মোহনের স্ত্রী দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। স্ত্রীকে নিজ বাড়িতে ফিরিয়ে আনার জন্য মোহন একাধিকবার চেষ্টা করলেও শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে মানসিক নির্যাতন ও গালমন্দের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে শ্বশুরবাড়ির পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।



ফেসবুক কর্নার