November 18, 2026, 7:27 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিদ্যুৎ বিল নিয়ে মন্তব্য, ৭৬ দিন পর মুক্তি পেলেন সিফাত গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ, টুঙ্গিপাড়ায় সাব-জেলের প্রস্তাব

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ

ছালাম মোল্লা, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।

মানিকগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে আগুন জ্বালানো কাচের বোতল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে বোতলটি বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে শহরের শহীদ রফিক সড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে বোতলটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কেরোসিনভর্তি একটি কাচের বোতলে আগুন ধরিয়ে কার্যালয় লক্ষ্য করে নিক্ষেপ করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হিরো ব্র্যান্ডের সাদা রঙের একটি মোটরসাইকেলে মুখোশ পরা দুই ব্যক্তি ঘটনাস্থলে আসে। বোতল নিক্ষেপের পরপরই তারা দ্রুত সেখান থেকে চলে যায়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করেছে। পুলিশ পেট্রোল বোমাসদৃশ বস্তুটি জব্দ করেছে। জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার