November 17, 2026, 7:30 pm
শিরোনাম :
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, তদন্তের আহ্বান জাতিসংঘের খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, থানায় আগুন দিয়ে অস্ত্র লুট রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে আগুন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর এর সম্মেলন অনুষ্ঠিত  লক্ষ্মীপুরে বেকারিকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও বেকারিপণ্য ধ্বংস নির্বাচনের আট মাস পরেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা -গাজী আতাউর রহমান  গাংনীতে কৃষকদল নেতার বাড়ি থেকে প্রায় কোটি টাকার শিবলিঙ্গ উদ্ধার ঝিকরগাছায় সন্তান অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

সিলেটে হারানো মোবাইল ও ভুল নম্বরে পাঠানো  টাকা উদ্ধার 

খন্দকার সামিন ওয়াসী, সিলেট মহানগর প্রতিনিধি।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ভুল নম্বরে পাঠানো ৪৯ হাজার ৫০০ টাকাও উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) এসএমপির উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মহানগরের ছয়টি থানায় মোবাইল হারানোর ৬১০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব ফোন উদ্ধার করা হয়। উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ৪৪৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে এসএমপি।
জানা যায়, কক্সবাজারের এক ব্যক্তি ভুলবশত অন্য একটি নম্বরে ৪৯ হাজার ৫০০ টাকা পাঠিয়ে বিপাকে পড়েছিলেন। ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের প্রচেষ্টায় সেই টাকা উদ্ধার করে তাঁকে ফেরত দেওয়া হয়। কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া চুরি হওয়া কিস্তিতে কেনা একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। ফোনটি যাঁর কাছে পাওয়া যায়, তিনি এর কিস্তির টাকা পরিশোধ করেছিলেন বলে জানা গেছে। পরে ফোনটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সরওয়ার মুর্শেদ শামীম, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় ও উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আফজাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় পুরোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কেনাবেচায় সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং ফোন কেনার আগে বিক্রেতার পরিচয় যাচাই, রসিদ সংরক্ষণ ও বক্সের আইএমইআই নম্বরের সঙ্গে ফোনের নম্বর মিলিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়। এসএমপির এ উদ্যোগের প্রশংসা করেছেন ভুক্তভোগীরা, যাঁদের মতে এটি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে



ফেসবুক কর্নার