November 17, 2026, 12:25 am

২০৩১ ওয়ানডে বিশ্বকাপ শুরু ৯ অক্টোবর, আয়োজক বাংলাদেশ-ভারত

অভয়নগর প্রতিবেদক

 

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর শেষ হবে বিশ্বকাপ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সম্ভাব্য সূচিও প্রকাশ করেছে আইসিসি। সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১২ অক্টোবর শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে এই আসর। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। তবে ২০৩২ ও ২০৩৪ সালের আসরের আয়োজক এখনো চূড়ান্ত হয়নি।

এ ছাড়া ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পর জুনে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনালের আয়োজক ইংল্যান্ড এবং ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা জানিয়েছেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করবে এবং আন্তর্জাতিক ক্রিকেটের সুশৃঙ্খল সূচি নিশ্চিত করবে।



ফেসবুক কর্নার