November 17, 2026, 12:25 am

গাজীপুরে সড়কের পাশে কচুয়ার যুবকের মরদেহ উদ্ধার

মো. আনোয়ার হোসেন রাজ, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।

 

 

গাজীপুরে সড়কের পাশ থেকে চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামের এমদাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যুর খবরে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, এমদাদ অত্যন্ত সহজ-সরল ও ভদ্র স্বভাবের ছিলেন। একসময় তিনি ও তাঁর বাবা একটি মাদ্রাসার সামনে ছোট দোকান পরিচালনা করতেন। এলাকাবাসীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে এমদাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর মুখে রক্তের চিহ্ন ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসীর অনেকে তাঁর মৃত্যুকে স্বাভাবিক বলে মনে করছেন না এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।

এমদাদের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মনপুরা গ্রামের বাসিন্দারা। তাঁরা ঘটনার রহস্য উন্মোচন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার