November 17, 2026, 12:35 am

নাটোরে মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি, আতঙ্ক সৃষ্টির চেষ্টা 

মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি।

নাটোরের দত্তপাড়া এলাকায় একটি সাদা মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এমনটি করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। দত্তপাড়ার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা জানান, রাত ১০টার পরপর একটি সাদা মাইক্রোবাস বাজারের দিকে আসে। এ সময় মাইক্রোবাসের ভেতর থেকে জানালা দিয়ে আনুমানিক ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে তিনি শুনেছেন। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং বিস্তারিত পরে জানা যাবে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দত্তপাড়া বাজার এলাকায় একটি সাদা মাইক্রোবাস থেকে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। মাইক্রোবাসটি শনাক্তে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এদিকে ঘটনার প্রতিবাদে দত্তপাড়া বাজারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার