November 20, 2026, 1:33 pm
শিরোনাম :
সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন গ্রেপ্তার মালয়েশিয়া থেকে চরফ্যাশনে ফিরল আনাছের মরদেহ প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ তিনজন গ্রেপ্তার বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক স্বর্ণের দুল-নাকফুল ছিনতাইয়ের সময় হামলায় বৃদ্ধার মৃত্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ জমি বিরোধে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা

মালয়েশিয়া থেকে চরফ্যাশনে ফিরল আনাছের মরদেহ

মোহাম্মদ নয়ন চৌধুরী, ভোলা প্রতিনিধি।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ভোলার চরফ্যাশনের আনাছের (২৪) মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছায়। পরে রাতেই অ্যাম্বুলেন্সে করে মরদেহ ভোলার চরফ্যাশনে নিজ বাড়িতে নেওয়া হয়। দীর্ঘ অপেক্ষার পর সন্তানের মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন বাবা-মাসহ স্বজনরা। গত ৯ নভেম্বর মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আনাছ। প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাঁর মরদেহ দেশে আনা হয়।
নিহত আনাছ চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহম্মদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল হক হাওলাদারের ছেলে। তাঁর মরদেহ বাড়িতে পৌঁছানোর পর এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। প্রিয়জনকে হারিয়ে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার সকাল ১১টায় নিজ বাড়িতে আনাছের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। শোকাহত পরিবারের সদস্যরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।



ফেসবুক কর্নার