
মোঃ সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:নড়াইলের লোহাগড়ায় মধুমতি সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় মো. তরিকুল ইসলাম খান (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মধুমতি সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়। এ সময় তরিকুল ইসলাম খান পুলিশের হাতে গ্রেফতার হন। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের আব্দুল মান্নান খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তরিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তিনি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি। ওসি শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।