November 20, 2026, 4:29 pm

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে জনগণকে পাশে চান মন্ত্রী

জাহিদ সরকার, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

 

 

আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। একই সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী দলের নাম ব্যবহার করে লুটপাট, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১ নম্বর বীরতারা ইউনিয়ন পরিদর্শনকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করতে হবে। তবে প্রতিরোধের নামে কেউ যেন সাধারণ মানুষের বাড়িঘরে লুটপাট, চাঁদাবাজি বা হয়রানিতে জড়িয়ে না পড়েন।

মন্ত্রী আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও চাঁদাবাজিকে ছাড় দেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন (তারা মিলিটারি), সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার