April 24, 2026, 7:57 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলায় ২৩৪ জন আসামি, অজ্ঞাত আরও ৪০০–৫০০

অভয়নগর প্রতিবেদক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ২৩৪ জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও প্রায় ৪০০ থেকে ৫০০ জনকে।
ঘটনার দুই দিন পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহত রেজাউল করিমের স্ত্রী মারজিয়া বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলাটি দায়ের করেন।
শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম জানান, তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না। মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, জামায়াত নেতা রেজাউল করিম নিহতের প্রতিবাদে শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউলের স্মরণে দোয়া দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। এসব কর্মসূচিতে জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, গত বুধবার ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন এবং উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন।
বর্তমানে উভয় দলের অন্তত ১০ থেকে ১২ জন নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ঝিনাইগাতী উপজেলা যুবদল নেতা আমজাদ হোসেনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অন্যদিকে ময়মনসিংহে চিকিৎসাধীন জামায়াত নেতা তাহেরুল ইসলামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।



ফেসবুক কর্নার