August 15, 2026, 11:28 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

৯ বছর কারাভোগেও রাজনীতি ছাড়িনি: লায়ন আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ আসনে মহিলা দলের উঠান বৈঠক ও মিছিল

সাগর বড়ুয়া চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও মিছিল অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে প্রায় নয় বছর কারাভোগ করেও তিনি রাজনীতি কিংবা দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। বিএনপির হাজারো নেতাকর্মী নির্যাতনের শিকার হলেও দল কখনো মাথা নত করেনি বলেও তিনি উল্লেখ করেন।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। এই আন্দোলনে নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক মহানগর বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী এবং পাহাড়তলী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন। তারা বলেন, চট্টগ্রাম-৪ আসনে লায়ন আসলাম চৌধুরী একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা এবং এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
উঠান বৈঠক শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।



ফেসবুক কর্নার