June 25, 2026, 2:58 pm
শিরোনাম :
মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

মণিরামপুরে দুইটি থানা গঠনের প্রতিশ্রুতি দিলেন এমপি গাজী এনামুল হক

মাসুম বিল্লাহ মনিরামপুর যশোর

যশোর-৫ মণিরামপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক বলেছেন, রাজগঞ্জ বাজারকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ থানা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে রাজগঞ্জসহ পুরো মণিরামপুর উপজেলায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি ১০ নং মশ্বিমনগর, ১১ নং চালুয়াহাটি, ১২ নং শ্যামকুড়, ১৪ নং দূর্বাডাঙ্গা ও ১৭ নং মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন বাজার—পারখাজুরা, বেলতলা, চাকলা, শয়লা, নেংগুড়াহাট, চিনেটোলা, দূর্বাডাঙ্গা ও শ্যামনগর—পরিদর্শন করে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এমপি গাজী এনামুল হক বলেন, “মণিরামপুর দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা হওয়ায় রাষ্ট্রীয় বরাদ্দ যথেষ্ট নয়। রাজগঞ্জ বাজার ও পার্শ্ববর্তী ইউনিয়নগুলো গুরুত্বপূর্ণ হলেও আইনশৃঙ্খলা কাঠামো শক্তিশালী না থাকায় নানা সমস্যা দেখা দেয়। পূর্ণাঙ্গ থানা প্রতিষ্ঠা হলে স্বাস্থ্য কমপ্লেক্সের সংখ্যা বৃদ্ধি পাবে, রাস্তাঘাট উন্নয়ন হবে, মাদক ও অপরাধ দমন করা যাবে এবং ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশ পাবেন। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমরা ধাপে ধাপে কাজ শুরু করব।”
তিনি আরও জানান, বাজারভিত্তিক চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ীরা সভায় জরাজীর্ণ সড়ক সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি জানান। নির্বাচনের পরপরই এমপির সরাসরি জনসম্পৃক্ততায় তারা আশাবাদী, যদি এই ধারাবাহিক যোগাযোগ বজায় থাকে, মণিরামপুরে উন্নয়ন কর্মকাণ্ডে বাস্তবিক গতি আসবে।



ফেসবুক কর্নার