July 3, 2026, 6:29 pm
শিরোনাম :
রামপালে ২১৫ পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ, নিরাপদ পানির নিশ্চয়তায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ ভোট দিয়েছেন ৪৮০ জন শিল্পী, ফলাফল কখন? সাঈদীর মানবতাবিরোধী মামলাসাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণে অভিযুক্ত এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ফেসবুকে অস্ত্রের ছবি ও মহড়ার অভিযোগে, যুবক আটক রাত ১২ টায় মুখোমুখি অস্ট্রেলিয়া ও মিশর খুলনায় দুর্বৃত্তের গুলিতে স্কুলছাত্রী আহত, তদন্তে পুলিশ বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল চাচি-ভাতিজির বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জোনাকি ব্র্যান্ডের নকল কয়েল বিক্রির অভিযোগে পঞ্চগড়ে ব্যবসায়ী গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০

নীতিতে অটল ‘মেঝো মিয়া’: মোল্লাহাটে মানুষের আস্থার প্রতীক চৌধুরী সেলিম আহমেদ

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের জননেতা চৌধুরী সেলিম আহমেদ দীর্ঘদিন ধরে সততা, নীতি ও মানবিকতার প্রতীক হিসেবে পরিচিত। সাধারণ মানুষ তাকে ‘মেঝো মিয়া’ নামে সমাদৃত করে। ছোটবেলা থেকেই ভদ্র, নম্র ও সদালাপী হিসেবে পরিচিত চৌধুরী সেলিম আহমেদ মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং ব্যক্তিগত সৌজন্য ও মানবিক আচরণের মাধ্যমে এলাকায় আস্থার জায়গা করে নিয়েছেন।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী। ১৯৯৬ সালে দল পরিবর্তনের প্রস্তাব আসলেও তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। নীতির প্রতি আপসহীন অবস্থান তাকে স্থানীয় রাজনীতিতে আলাদা মর্যাদা দিয়েছে। মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি পরবর্তীতে বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। রাজনৈতিক প্রতিকূলতা ও অভ্যন্তরীণ বিরোধ সত্ত্বেও মাঠের রাজনীতিতে তিনি সক্রিয় রয়েছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রশাসনিক চাপে তার ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলেও চৌধুরী সেলিম আহমেদ নীতিগত অবস্থান থেকে সরে আসেননি। তার সমর্থিত প্রার্থীরা মোল্লাহাট উপজেলা বিএনপির ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়ায় ৬৩টি ওয়ার্ডের মধ্যে ৪৬টিতে জয়লাভ করেছেন, যা তার সাংগঠনিক দক্ষতার প্রমাণ। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করেন, মোল্লাহাটে বিএনপির রাজনীতি শক্তিশালী করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ এবং উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার