June 5, 2026, 1:11 pm
শিরোনাম :
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া

সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও শর্টগানের গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১।
বুধবার (২৯ এপ্রিল) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও অবদা কলোনি সংলগ্ন পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথের পাশ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ জানায়, নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অবদা কলোনি এলাকার একটি ঝোপঝাড়ে অভিযান চালানো হয়। এ সময় ঝোপের ভেতর কসটেপে মোড়ানো অবস্থায় একটি ৭.৬২ মি.মি. চায়না অটোমেটিক পিস্তল ও ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি গত জুলাই মাসে সংঘটিত সহিংস ঘটনার সময় সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট করা হয়েছিল।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত জুলাইয়ে সংঘটিত সহিংসতার সময় দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। এসব অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার