June 5, 2026, 12:05 pm
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে আকাশ (২২) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের খেজুর পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ ওই গ্রামের কৃষক আব্দুল কাদেরের ছেলে এবং বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আকাশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। এরপর সারারাত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়রা একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার