April 24, 2026, 5:46 am
শিরোনাম :
দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে

বগুড়া-৪: নবনির্বাচিত এমপিকে মন্ত্রী দেখতে চান কাহালু-নন্দীগ্রামের জনতা

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেনকে মন্ত্রী পদে দেখতে চাইছেন এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার, ছবি ও ফেস্টুনের মাধ্যমে তারা এই দাবি উত্থাপন করেছেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফলে মোশারফ হোসেন ১ লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোস্তফা ফয়সাল পারভেজ পান ১ লাখ ৮ হাজার ১৯১ ভোট।
নেতাকর্মীদের মতে, সংসদ সদস্য হিসেবে মোশারফ হোসেন এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্পে ভূমিকা রেখেছেন। রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় সংস্কারসহ অবকাঠামোগত কর্মকাণ্ডে তার অবদান উল্লেখযোগ্য। ২০১৩ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। স্থানীয় মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থদের চিকিৎসা সহায়তা, আইনি সহায়তা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার নেতাকর্মী তার গ্রামের বাড়ি ও দলীয় কার্যালয়ে উপস্থিত হন। মোশারফ হোসেন বলেন, “আমি বগুড়া-৪ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও আস্থা আমার শক্তি। সুযোগ পেলে কাহালু-নন্দীগ্রামকে উন্নয়নের মডেল এলাকায় পরিণত করব। অতীতের দুঃখ ভুলে সবাইকে ঐক্য, শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।”



ফেসবুক কর্নার