April 24, 2026, 5:00 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির দাবি

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সেলিমুজ্জামান সেলিম-কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সাধারণ জনগণ।
সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এই সংসদ সদস্য দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা ও এলাকার উন্নয়ন নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা জনমনে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। ফলে তিনি একজন দায়িত্বশীল ও গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সাধারণ ভোটারদের মতে, তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে নতুন প্রকল্প বাস্তবায়নে গতি আসতে পারে। আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং সম্প্রীতির রাজনীতি ধারণ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো সংসদ সদস্যকে মন্ত্রী করার বিষয়টি দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তবে স্থানীয় পর্যায়ে দৃঢ় জনসমর্থন সংশ্লিষ্ট নেতার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করে। এখন কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন গোপালগঞ্জ জেলা-র গোপালগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণ।



ফেসবুক কর্নার