April 24, 2026, 3:36 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

শৈলকুপায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আইনমন্ত্রী হওয়ায় উচ্ছ্বাস

অভয়নগর প্রতিবেদক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তার সংসদীয় এলাকা শৈলকুপা উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয় নেতাকর্মীরা উপজেলা শহরের চার রাস্তার মোড়ে সমবেত হয়ে আনন্দ র‌্যালি বের করেন এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এ সময় তারা আশা প্রকাশ করেন, নতুন আইনমন্ত্রী দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভার দায়িত্ব পেলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ মো. মতিয়ার রহমান পান ৫৫ হাজার ৫৭৭ ভোট।
১৯৭১ সালের জানুয়ারিতে ঝিনাইদহ জেলার বারইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবন শুরু নিজ জেলায়; পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়র আইন বিভাগ থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেন।
১৯৯৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৯৬ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন–এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মন্ত্রীত্ব পাওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে আইন ও বিচার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।



ফেসবুক কর্নার