June 25, 2026, 12:19 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল: তিন মন্ত্রণালয়ে দায়িত্ব, উপকূলে উচ্ছ্বাস

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে নিয়োজিত হয়েছেন। এ ঘোষণায় উপকূলীয় অঞ্চলে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
১৭ ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান–কে শপথবাক্য পাঠ করান। পরে মন্ত্রিপরিষদের সদস্য ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানেই ড. শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
রামপাল–মোংলা অঞ্চল ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো প্রাকৃতিক ঝুঁকিতে সংবেদনশীল। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন–সংলগ্ন হওয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব তার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। বিশ্লেষকদের মতে, জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো উন্নয়নে সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।
ড. শেখ ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ‘সেইফ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান হিসেবে পরিবেশ রক্ষায় সক্রিয় ছিলেন। পাশাপাশি মানবিক কর্মকাণ্ড—বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ত্রাণ সহায়তা ও সামাজিক উদ্যোগ—তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।
আইন, বিচার ও ধর্ম বিষয়ক দায়িত্বে আইনের শাসন জোরদার, বিচারপ্রক্রিয়ার গতি বৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর ভূমিকার প্রত্যাশা করছেন স্থানীয়রা। প্রায় তিন দশক পর ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে আসন পুনরুদ্ধারের পর তার এ মন্ত্রণালয় দায়িত্ব উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সুশাসনে নতুন সম্ভাবনার বার্তা হিসেবে দেখছেন



ফেসবুক কর্নার