July 3, 2026, 2:56 pm
শিরোনাম :
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

শিবচরে কৃষকদের মাঝে বিনামূল্যে সেচ সরঞ্জাম বিতরণ

অভয়নগর প্রতিবেদক
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 121.072105; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 38;

মাদারীপুরের শিবচরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষক গ্রুপের মধ্যে বিনামূল্যে সেচ সহায়ক সরঞ্জামাদি, এলএলপি সেট ও ক্যানভাস পাইপ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ মাসুদুর রহমান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলিমুজ্জামান। তিনি বলেন, কৃষকদের জন্য আধুনিক সেচ প্রযুক্তি সরঞ্জামাদির সরবরাহ চাষাবাদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও সময়োপযোগী সেচ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি কৃষকদের সচেতন ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে প্রশিক্ষণ ও নিয়মিত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা সরঞ্জামাদি পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা কৃষি কাজকে আরও সহজ করবে এবং উৎপাদন বৃদ্ধি করবে। প্রকল্প কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, সরঞ্জামাদির যথাযথ ব্যবহার ও সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্থানীয় কৃষকরা দীর্ঘমেয়াদি সুফল পাবে। এ উদ্যোগ স্থানীয় কৃষি উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



ফেসবুক কর্নার