July 3, 2026, 3:02 pm
শিরোনাম :
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

মোল্লাহাটে সরকারি খালে অবৈধ দোকান ও সার বিক্রির অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা এলাকায় সরকারি খালের ওপর পাকা দোকানঘর নির্মাণ এবং লাইসেন্সবিহীন রাসায়নিক সার বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় শফিক ফকিরের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জানা যায়, সোনাপুরার খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে শফিক ফকির মুদি ব্যবসা চালিয়ে আসছেন। একই স্থানে তিনি সবজি, মুদি পণ্য, কীটনাশক এবং সার বিক্রি করছেন। যদিও কীটনাশকের জন্য বৈধ লাইসেন্স রয়েছে, কিন্তু সার বিক্রির কোনো অনুমতি তার নেই।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি তিনি সরকারি খালের ওপর পাকা দোকানঘর নির্মাণ করেছেন যা সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি হওয়ায় স্থানীয় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শফিক ফকির স্বীকার করেছেন যে তার সারের লাইসেন্স নেই, তবে ক্যামেরার সামনে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সরকারি খাল উদ্ধারে ও কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করবে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং প্রশাসনিক তৎপরতা কামনা করা হচ্ছে।



ফেসবুক কর্নার