June 24, 2026, 4:06 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

নবীনগরে জমি বিরোধে ভাইয়ের আঘাতে ভাই নিহত

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল মিয়া ও অভিযুক্ত আল কাসোর দুজনই প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ছোট ভাই আল কাসের বাঁশের লাঠি দিয়ে বড় ভাই ইসমাইলকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আল কাস এলাকা থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে নবীনগর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার