July 3, 2026, 2:02 pm
শিরোনাম :
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

রৌমারীতে বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান: ৪ মামলায় জরিমানা, রাত ৩টার আগে মাইকিং নিষিদ্ধ

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখা ও জনস্বস্তি নিশ্চিত করতে কুড়িগ্রামের রৌমারী কাঁচা বাজারে বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান সম্পন্ন হয়, যাতে ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মূল্য বৃদ্ধি করতে না পারে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আলাউদ্দিন। মনিটরিংকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন, দোকানের সামনে মূল্য তালিকা প্রদর্শন করেননি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত করছিলেন। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ ও সংশ্লিষ্ট আইনে ৪টি মামলায় মোট ১৬,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে পুরো বাজারে মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। মাইকিংয়ের মাধ্যমে জানানো হয় যে, রাত ৩টার আগে রোজার মাইকিং করা যাবে না, যাতে ধর্মপ্রাণ মানুষের ঘুম ব্যাহত না হয় এবং শৃঙ্খলা বজায় থাকে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন বলেন, “রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও সুশৃঙ্খল রমজান পালন করি।”
এই অভিযান ও নির্দেশনার মাধ্যমে রমজানে জনস্বার্থ রক্ষা, মূল্য নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল বাজার পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসন বার্তা দিয়েছে।



ফেসবুক কর্নার