March 10, 2026, 12:35 pm

শিবগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদের বীজ ও সার বিতরণ

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ
Oplus_131072

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও হলুদের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিসের সামনে এই বিতরণী কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পেলে দেশের আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। তিনি আরও জানান, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করবে। এছাড়া বীজ ও সার সঠিকভাবে ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লা আল আজাদী এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার।
বিতরণী অনুষ্ঠানে উপজেলার ২০ জন কৃষককে প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ (কন্দ), ২৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ডিএপি, ২৫ কেজি এমওপি, ২৫ কেজি জিপসাম, ১ কেজি জিংক, ১ কেজি বোরন, ২০০ কেজি জৈব সার, ৭ কেজি বালাইনাশক (কীটনাশক ও ছত্রাকনাশক), এবং একটি সাইনবোর্ড প্রদান করা হয়। এছাড়া ৩০ জন কৃষককে হলুদের বীজ ১০০ কেজি, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
কৃষকরা জানিয়েছেন, এই সহায়তা তাদের উৎপাদন বাড়াতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলার কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ চাষিদের আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ ও স্থায়ী উন্নয়নের পথে সহায়ক হবে।



ফেসবুক কর্নার