July 3, 2026, 12:58 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

বাগেরহাটে গনি সরদার হত্যা: দ্রুত গ্রেফতারের দাবি

মিজানুর রহমান সাগর

বাগেরহাটে ওসমান গনি সরদারের হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে নিহতের ভাই মোঃ এনামুল কবির সরদার সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিহত গনি সরদার ঢাকায় গার্মেন্টসের চাকুরী করতেন এবং গত ১২ জানুয়ারি ভোট দিতে বাড়িতে আসেন। এজাহারে উল্লেখিত আসামিদের সঙ্গে পূর্ব বিরোধ ও মামলার জটিলতা চলছিল। পাশাপাশি তিনি জানান, নির্বাচনী কর্মকাণ্ডের কারণে আসামিরা ক্ষুদ্ধ হয়ে পূর্বপরিকল্পিতভাবে ১৩ ফেব্রুয়ারি বিকেলে সরদারকে হত্যা করেছে।
নিহতের ভাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে চাচা মুনসুর আলী সরদার, আঃ আসলাম সরদারসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার