July 3, 2026, 12:57 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে জেলা পরিষদের সদস্য মনোনয়নের দাবি

অভয়নগর প্রতিবেদক

রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন জেলা ও উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ। তারা জানান, আসন্ন সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ গঠনের সম্ভাবনা রয়েছে এবং সেই প্রেক্ষাপটে দলীয়ভাবে পরীক্ষিত ও সক্রিয় নেতৃত্বকে মূল্যায়নের আহ্বান জানানো হচ্ছে।
নেতৃবৃন্দের দাবি, গত ১৭ বছর ধরে তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন। বিশেষ করে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন এবং সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন। তার নেতৃত্বে জেলা কৃষক দল সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে এসেছে বলেও তারা উল্লেখ করেন।
কৃষক দলের নেতারা নবনির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর কাছে অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনয়নের অনুরোধ জানিয়েছেন। তাদের মতে, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জেলা পরিষদের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার