July 3, 2026, 1:00 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

ইউএমএফ বাগেরহাটে নতুন নেতৃত্ব: সভাপতি সৈকত, সম্পাদক সাগর

অভয়নগর প্রতিবেদক

পেশাদার সাংবাদিকদের সংগঠন ইউনাইটেড মিডিয়া ফোরাম (ইউএমএফ)-এর বাগেরহাট জেলা শাখার দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় সভাপতি আনজাম খালেক ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল তোহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে ডিবিসি নিউজ ও রূপালী বাংলাদেশের প্রতিনিধি সৈকত মন্ডলকে সভাপতি এবং প্রতিদিনের বাংলাদেশ ও খুলনা গেজেটের প্রতিনিধি মো. সাগর মল্লিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক মো. কামরুজ্জামান ও শেখ সৈয়দ আলী। সহ-সভাপতি অমিত পাল ও শামীম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মুনাওয়ার রনি ও মেজবাহ ফাহাদ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদারসহ বিভিন্ন পদে আরও অনেকে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ঐক্য সুদৃঢ়করণ ও নৈতিক সাংবাদিকতা চর্চায় কার্যকর ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সভাপতি সৈকত মন্ডল ও সাধারণ সম্পাদক মো. সাগর মল্লিক বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই তাদের অঙ্গীকার। উপদেষ্টারাও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে সংগঠনকে শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।



ফেসবুক কর্নার