July 3, 2026, 12:56 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

দোয়ারাবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২

নুর মোহাম্মদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভূমি অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের মো. ইন্তাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং লক্ষীপুর ইউনিয়নের চকিরঘাট গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শামিনুল ইসলাম ওরফে শামীম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত—এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ নজরদারি বাড়ায়। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
তিনি আরও জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার