July 3, 2026, 12:59 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

শৈলকুপায় জমি বিরোধে মারপিটে কৃষক নিহত, আটক ২

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারপিটে কেসমত আলী (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে ছোট বোনজামাই নবিছদ্দির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক জানান, তাকে মৃত অবস্থায় আনা হয়; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ। শৈলকুপা থানা জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।



ফেসবুক কর্নার