July 3, 2026, 12:59 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

চিরিরবন্দরে বাসচাপায় শিশুশিক্ষার্থী নিহত, ৬ ঘণ্টা মহাসড়ক অবরোধ

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের আমতলী সিএন্ডবি এলাকায় বাসচাপায় জুনাইদ হাসান (৬) নামে কেজি শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ ভিয়াইল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের জুয়েল হাসানের ছেলে এবং আমতলী মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র। একই ঘটনায় রাজিব রিফাত নামে আরেক শিক্ষার্থী আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী আহাদ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস শিক্ষার্থীবাহী রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনাইদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী দোষী চালকের বিচার এবং ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা ও থানা পুলিশ জানান, নিহতের পরিবারকে দাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং স্কুলের সামনে দ্রুত গতিরোধক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরে অবরোধ প্রত্যাহার হলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার