July 3, 2026, 12:58 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

সাংবাদিক তাওহীদ ওসামার পিতা বজলুর রহমান বিশ্বাসের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

অভয়নগর প্রতিবেদক

আজ সাংবাদিক তাওহীদ হাসান ওসামার পিতা মরহুম বজলুর রহমান বিশ্বাসের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। পরিবার জানায়, তিনি ছিলেন একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ। জীবদ্দশায় তিনি সততা ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। তার আদর্শ ও স্মৃতি পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীদের মাঝে আজও গভীরভাবে স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে কোরআনখানি, দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের এসব কর্মসূচিতে অংশ নিয়ে মরহুমের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে মরহুমের মৃত্যুবার্ষিকীতে গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহীন হোসেন। একই সঙ্গে পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ, উপসম্পাদক ফারুক শেখ, বার্তা সম্পাদক রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীরা শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, বজলুর রহমান বিশ্বাস কয়েক বছর আগে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।



ফেসবুক কর্নার