July 3, 2026, 12:56 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

আত্রাইয়ে যুবককে পিটিয়ে অটোভ্যান ছিনতাই, গুরুতর আহত

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর আত্রাই উপজেলায় সাজু হোসেন (২৬) নামে এক অটো-চার্জার ভ্যানচালককে পিটিয়ে গুরুতর জখম করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, দুপুরে ভাড়া নিয়ে বের হওয়ার পর তিনজন যাত্রী তার ভ্যানে ওঠে। রাত পৌনে ৮টার দিকে বৈঠাখালীর শিকারপুর এলাকায় পৌঁছালে যাত্রীরা ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে পিটিয়ে রাস্তার পাশে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের অভিযোগ।
আত্রাই থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার