July 3, 2026, 12:58 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

নবীনগরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবাগত এমপির মতবিনিময়

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের নবাগত সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মান্নান বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও বালু উত্তোলনমুক্ত একটি আদর্শ নবীনগর গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা চান। সততা ও আন্তরিকতার মাধ্যমে ব্যতিক্রমী উন্নয়ন মডেল প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তার নাম ব্যবহার করে কেউ যেন অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।



ফেসবুক কর্নার