July 3, 2026, 12:59 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

রায়গঞ্জে জমি বিরোধে হামলা, শিশুসহ ৩ আহত

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গসি ইউনিয়নের পাঙ্গাসি বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ৪ বছরের শিশু রয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা চালায় মহাদেব রাজবংশীর ছেলেরা—জয়দেব (৪৬), সুদেব (৪২), উজ্জ্বল (৪০), নাতি গৌরাঙ্গ (২৩), গৌরব (১৮) ও সহাদেবের ছেলে দুলাল (৩৭)। তারা রতন রাজবংশীকে আটক করে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ সময় রতনের সঙ্গে থাকা ৪ বছরের শিশুপুত্রকেও আঘাত করা হয়। পরিবার জানায়, শিশুটির কাঁধের হাড় ভেঙে গেছে। এছাড়া রতনের মাকেও মারধর করা হয়েছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, অভিযুক্তদের মধ্যে উজ্জ্বল রাজবংশী স্থানীয় সয়দাবাদ কৃষি অফিসে সরকারি কর্মকর্তা এবং সুদেব রাজবংশী শেরপুর খাদ্য গুদামে ৪র্থ শ্রেণির কর্মচারী। তারা প্রভাব খাটিয়ে বিষয়টি আপস-মীমাংসার জন্য চাপ সৃষ্টি করছেন।
বিবাদীপক্ষের উজ্জ্বল রাজবংশী জানান, “ঘটনাটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা বিষয়টি মীমাংসা করে নিয়েছি।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার