July 3, 2026, 12:56 pm
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয়

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রেফতার

নবী ওলিউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বৃহস্পতিবার বিকেলে জেলার দশরসিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ সাইফুল, মোঃ রবু ও মোসা তাজকেরা বেগম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলা কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ আইনি ব্যবস্থা গ্রহণ করেন। প্রথম আসামিকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দ্বিতীয় ও তৃতীয় আসামিকে ৭ দিনের কারাদণ্ড ও চতুর্থ আসামিকে ৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেকের উপর ১০০ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক্রমাগতভাবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জনগণকে মাদকমুক্ত রাখার চেষ্টা করছে।



ফেসবুক কর্নার