April 24, 2026, 12:26 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

ক্রেতা সেজে ছদ্মবেশে বাজার পরিদর্শনে এসিল্যান্ড, অতঃপর

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মাদারীপুরের শিবচর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ক্রেতার ছদ্দবেশে বাজার মনিটরিং করে পরবর্তীতে সরাসরি অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাছ, মাংস, ফল, মুদিসহ ৭টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শাইখা সুলতানা সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বোরকা পরিধান করে ছদ্দবেশে ক্রেতা সেজে বাজার ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে ছদ্দবেশ ত্যাগ করে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে। জরিমানা করা হয়েছে বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করার মতো অভিযোগে।
অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিল।
শাইখা সুলতানা বলেন, “আমি প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। জরিমানা করা দোকানগুলোর বাইরে বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার