June 24, 2026, 2:19 pm
শিরোনাম :
খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার

জমি বিরোধে মা–গর্ভবতী কন্যাকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও তার গর্ভবতী কন্যার ওপর মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছয়জনের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন— আবু বক্কর সিদ্দিক (৪৮), আজিজুর সরকার (৫০), আবু কালাম (৩৫), জনি চৌধুরী (৩৮), শাপলা বেগম (৩০) ও সালেহা বেগম (৫৫)। তারা সবাই ক্ষেতলাল উপজেলার রামপুরা গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী নারীর অভিযোগে বলা হয়, দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তার জমিতে অনধিকার প্রবেশ করে। হামলায় তার হাত ও পায়ে গুরুতর জখম হয়।
একজন আসামি ভুক্তভোগীর পরনের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানি চালায় এবং তার কানে থাকা ৮ আনা ওজনের স্বর্ণের দুল (মূল্য আনুমানিক ১ লাখ ৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়। ঘটনার সময় তার গর্ভবতী কন্যা সাবরিন সিফা ভিডিও ধারণ করতে গেলে তাকেও মারধর করা হয়। এতে কন্যার শরীরে গুরুতর আঘাত লাগে এবং গর্ভস্থ সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে যায়। এছাড়া তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয়।
চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত মা ও কন্যাকে প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কন্যার অবস্থার অবনতি হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক অভিযোগ অস্বীকার করে বলেন, “জমি সংক্রান্ত কিছু ঝামেলা হয়েছিল, কিন্তু আমি বা আমার লোকজন তাদেরকে আঘাত করি নি। অভিযোগ মিথ্যা।”
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিক জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার