June 24, 2026, 3:33 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রমজান সামনে রেখে নীলফামারীতে সমন্বিত অভিযান, জরিমানা ১৭ হাজার টাকা

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজান উপলক্ষে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নীলফামারী জেলায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় নীলফামারী; জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী এবং কৃষি বিপণন অধিদপ্তর, নীলফামারীর যৌথ উদ্যোগে সদর উপজেলার পাঁচমাথা মোড় ও কালিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জিলাপিতে ক্ষতিকর উপাদান ব্যবহার, বুন্দিয়াতে অননুমোদিত রং প্রয়োগ, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং কলার আড়তে অননুমোদিত কেমিক্যাল দিয়ে কলা পাকানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুসরণ এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার