April 23, 2026, 10:32 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

শেকৃবিতে কুষ্টিয়ার শিক্ষার্থীদের মিলনমেলা, ইফতার ও দোয়া মাহফিলে এমপি বাচ্চু মোল্লা

অভয়নগর প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এ বৃহত্তর কুষ্টিয়া শিক্ষার্থী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। ফলে ক্যাম্পাসে সৃষ্টি হয় আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের এক উষ্ণ পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, সংসদ সদস্য, কুষ্টিয়া–১ আসন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবন মানুষকে শুধু পেশাগতভাবে নয়, নৈতিক ও সামাজিকভাবেও সমৃদ্ধ করে। ভবিষ্যতে দেশ গঠনে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার