June 25, 2026, 8:29 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

কলকাতায় মৃত্যু বরন করলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহের

অভয়নগর প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা — বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাটর্নি (ভিপি) মো. জোয়াহেরুল ইসলাম (জোয়াহের) ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি ৭০ বছর বয়েসে গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিকেল সেন্টার নামক বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধীরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন; মৃত্যুর মূল কারণ হিসেবে মাল্টি অর্গান ফেলিওর (বহু অঙ্গ বিকলতা) ও হৃদরোগ-সম্পর্কিত জটিলতা উল্লেখ করা হয়েছে। মৃত্যুকালে তার স্ত্রী ও এক মেয়ে হাসপাতালে উপস্থিত ছিলেন।
জোয়াহেরুল ইসলাম পেশায় একজন আইনি পেশাজীবী ও আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। তিনি ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি ভারতে অবস্থান করতে থাকেন এবং দীর্ঘদিন বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কারণে তিনি কলকাতায় চিকিৎসা নিচ্ছিলেন।
তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী, বড় ভাই আতোয়ার বলেন, “আমরা চাই আমাদের ভাইয়ের মরদেহ গ্রামে আনা হোক।” তার মরদেহ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।



ফেসবুক কর্নার