June 24, 2026, 2:47 pm
শিরোনাম :
জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত

এক আদেশে ৫ জেলার ডিসি প্রত্যাহার, তালিকায় পঞ্চগড়ও

মাইনুল ইসলাম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের পাঁচ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে তাদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তালিকায় রয়েছে পঞ্চগড়ও।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ওই আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—
১. পঞ্চগড়: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান (পরিচিতি নম্বর: ১৬৩৮২)।
২. গাজীপুর: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন (পরিচিতি নম্বর: ১৬১২৬)।
৩. কুষ্টিয়া: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন (পরিচিতি নম্বর: ১৬৬১২)।
৪. নেত্রকোণা: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান (পরিচিতি নম্বর: ২০৫১৭)।
৫. চাঁপাইনবাবগঞ্জ: জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ (পরিচিতি নম্বর: ২০৫২৭)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উল্লিখিত কর্মকর্তাদের বর্তমান পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পঞ্চগড়ে কর্মরত ডিসি কাজী মোঃ সায়েমুজ্জামানকে প্রত্যাহারের খবরে স্থানীয় প্রশাসনিক ও সচেতন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



ফেসবুক কর্নার