April 23, 2026, 2:53 pm
শিরোনাম :
মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে শিক্ষকম্পতিকে লাঞ্ছনার অভিযোগ কমলনগরে ‘খলিল বাহিনী’ আতঙ্ক: ধর্ষণচেষ্টা, চুরি-ডাকাতির অভিযোগে উত্তাল জনপদ দেড় মাস ধরে আদালত চত্বরে ময়লার স্তূপ, দুর্ভোগে বিচারপ্রার্থী ও ব্যবসায়ীরা নলডাঙ্গায় আগুনে কৃষকের ৮টি ছাগল পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ লাখ টাকা প্রধান শিক্ষকের অবহেলায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারল না শিক্ষার্থী খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন

সংরক্ষিত নারী আসনে পার্বত্যাঞ্চলে আলোচনার তুঙ্গে আলীকদমের শিরিনা আক্তার

রাসেল বান্দরবান প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। পার্বত্য জেলা বান্দরবানে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদ ঘিরে জোর আলোচনা চলছে। এ আলোচনার অগ্রভাগে রয়েছেন আলীকদম উপজেলা-র চারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার।
আলীকদম উপজেলা থেকে টানা চারবার নির্বাচিত হয়ে শিরিনা আক্তার ইতোমধ্যেই এলাকায় পরিচিত ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তার সক্রিয় উপস্থিতি ও নেতৃত্ব স্থানীয় মহলে প্রশংসিত। সংশ্লিষ্টরা বলছেন, মূল দল ও সহযোগী সংগঠনের একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলেও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের কারণে তিনি আলোচনায় এগিয়ে রয়েছেন।
জানা গেছে, ২০০৯ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন তিনি।
একটি সূত্র জানায়, শিরিনা আক্তার বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তার পূর্বপুরুষদের আদি নিবাস লক্ষ্মীপুর জেলায় হলেও তিনি জন্মগ্রহণ করেন বান্দরবান জেলার আলীকদম উপজেলায়। তার পিতা একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং বড় চাচা সুবেদার আবুল কালাম আলীকদম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন। পারিবারিকভাবেও তারা দীর্ঘদিন দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
শিক্ষাজীবনে শিরিনা আক্তার আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং সরকারি মাতামুহুরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তার একমাত্র পুত্র ইবনে ওয়ালিদ হায়দার নুর (তন্ময়) চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আইন বিভাগে অধ্যয়নরত।
শিরিনা আক্তার বলেন, “বিগত আন্দোলন-সংগ্রামে যারা মাঠে সক্রিয় ছিলেন, দল যদি তাদের মূল্যায়ন করে, সেক্ষেত্রে আমি নিজেকে সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য প্রার্থী মনে করি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সুযোগ পেলে আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা ছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, দলীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আলীকদম উপজেলায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, জেলা ও বিভাগীয় সমাবেশসহ জাতীয় পর্যায়ের কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার