March 6, 2026, 2:48 am
শিরোনাম :

গোবিন্দগঞ্জে বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৯৯০ পিস বুপ্রেনরফিন অ্যাম্পুলসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে। উদ্ধারকৃত ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা।
ঘটনা ঘটে মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্টে তল্লাশিকালে। গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারুজ্জামান ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মাদকবিরোধী চেকিং ডিউটি পরিচালনা করছিলেন।
পুলিশ এক সিএনজি (রেজি: বগুড়া-থ-৬০৭১) থামিয়ে তল্লাশি করলে মোছা. রেজিয়া বেগম (৩২) নামে এক নারীর হাতের ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ভ্যানিটি ব্যাগে ৯৯০ পিস কাঁচের বুপ্রেনরফিন অ্যাম্পুল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশনগুলো সংগ্রহ করে বেশি লাভের আশায় বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন।
বুপ্রেনরফিন একটি নিয়ন্ত্রিত ওষুধ। রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ও বৈধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ।
অভিযোগের ভিত্তিতে আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ৮(গ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, জব্দকৃত মালামাল থানায় সংরক্ষণ করা হয়েছে এবং আটক আসামীর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে (মামলা



ফেসবুক কর্নার