June 24, 2026, 12:32 pm
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

অভিনেত্রীকে ‘ধর্ষণের’ হুমকি

অভয়নগর প্রতিবেদক

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘ধুরন্ধর’-এ অভিনয়ের মাধ্যমে আলোচনায় এসেছেন আয়েশা খান। ছবির একটি গান ‘শরারত গার্ল’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। তবে এই জনপ্রিয়তার পাশাপাশি তার জীবনে নেমে এসেছে তিক্ত অভিজ্ঞতাও।

অভিনেত্রীর অভিযোগ, নিয়মিত ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি। সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আয়েশা বলেন, দীর্ঘদিন ধরেই একটি নির্দিষ্ট ব্যক্তি তাকে কুরুচিপূর্ণ ও হুমকিমূলক বার্তা পাঠিয়ে আসছেন।
তিনি জানান, একদিন শুটিং সেটে বাবার পাশে বসে ফোন দেখার সময় বিষয়টি স্পষ্টভাবে টের পান। “সেদিন একটি ছবির শুটিং চলছিল। সেটে আমার বাবাও ছিলেন। বিরতির সময় বাবার পাশেই বসে ফোন দেখছিলাম। হঠাৎ দেখি, একজন ব্যক্তি অনেক দিন ধরে আমাকে মেসেজ পাঠাচ্ছেন। সেখানে একাধিক ভয়েস নোটও ছিল। সেগুলো শুনে আমি স্তব্ধ হয়ে যাই আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল বলেন আয়েশা।
অভিনেত্রীর দাবি, এমন ঘটনা এখন তার জীবনের এক অনাকাঙ্ক্ষিত রুটিনে পরিণত হয়েছে। প্রতিদিন ফোন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই অসংখ্য হুমকিমূলক বার্তা চোখে পড়ে।

তার ভাষ্য, প্রতিটি সাক্ষাৎকারেই একই প্রসঙ্গ উঠে আসে। “সবাই এই বিষয়েই প্রশ্ন করেন, আলোচনা হয়। কিন্তু এর বাইরে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ছে না,” বলেন তিনি।
কোনো প্রতিকার না পেয়ে ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হচ্ছেন বলেও জানান আয়েশা। তবে এমন অভিজ্ঞতা যে মানসিকভাবে তাকে বিপর্যস্ত করছে, তা স্পষ্ট তার বক্তব্যে



ফেসবুক কর্নার