April 23, 2026, 5:59 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

এইচএসসি পরীক্ষার অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

 

গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৪ মার্চ) পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হন। পরে তারা গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবুর কাছে অভিযোগ জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দিনাজপুর শিক্ষা বোর্ড মানবিক বিভাগের জন্য এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ফি ২ হাজার ৫৭৫ টাকা নির্ধারণ করেছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করেছে। বিষয়টি নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্ষুব্ধ আচরণ করেন এবং পরে আরও ২০০ টাকা বাড়ানো হতে পারে বলে জানান। এ সময় শিক্ষার্থীদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবারের পক্ষে অতিরিক্ত অর্থ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। এতে অনেক মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ অবস্থায় শিক্ষার্থীরা বোর্ড নির্ধারিত ২ হাজার ৫৭৫ টাকা ফি গ্রহণ করে এইচএসসি-২০২৬ ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিক্ষোভ চলাকালে কলেজের শিক্ষার্থীদের মধ্যে আইরিন আক্তার, সুরাইয়া, রিদি, শিফা, সেমি, সুদেবি, রিতা, তাসলিমা, প্রীতি, মুনতাকা, মিথিলা, মোনালিসা, শিলা, নিশি, আখি, অঞ্জলি, রিয়া ও রেজওয়ানাসহ প্রায় ৪১ জন শিক্ষার্থী গণস্বাক্ষর করে উপজেলা শিক্ষা অফিস ও সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।



ফেসবুক কর্নার