June 24, 2026, 12:30 pm
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

বেতন–বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত উত্তরা স্পিনিং মিলস লিমিটেড হঠাৎ বন্ধ ঘোষণা করায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা প্রায় ১১টার দিকে মিলের প্রধান ফটকের সামনে শতাধিক শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের একটি অংশ অবরোধ করে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি জানান। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দেওয়া হয়।
আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানান, বেতন ও বোনাস না দিয়ে হঠাৎ মিল বন্ধ ঘোষণা করায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রুত তাদের পাওনা পরিশোধের দাবি জানান তারা।



ফেসবুক কর্নার