June 25, 2026, 1:35 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া

অভয়নগর প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার (৪ মার্চ) এ-সংক্রান্ত বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে কিছু আরব দেশে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান। যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কো এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত আরব দেশগুলোকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা ও স্বার্থ-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরানের দাবি, এসব হামলার লক্ষ্য মূলত মার্কিন স্থাপনা।

রাশিয়া বলেছে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমানোর একমাত্র পথ হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে এখন পর্যন্ত সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও জানিয়েছে দেশটি।



ফেসবুক কর্নার